অত্যন্ত গুরুত্বপূর্ণ যমুনা রেল সেতুর উদ্বোধন আজ। আমি এতে অত্যন্ত আনন্দিত। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ সংযোগের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যন্ত উন্নতমানের এ সেতুটি নির্মাণে ছিল জাপানি কোম্পানি এবং প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে, যা প্রকল্প ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাইকা অত্যন্ত আনন্দিত, কারণ আমরা এ প্রকল্পের জন্য উল্লেখযোগ্য অর্থায়ন করেছি। এছাড়াও প্রকল্পটির জন্য সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করেছি এবং শেষ পর্যন্ত এটি সম্পন্ন হয়েছে।

যমুনা সেতু নির্মাণ বাংলাদেশ রেলওয়ের জন্য একটি অসাধারণ অর্জন। বাংলাদেশ রেলওয়ে, পরামর্শক দল এবং ঠিকাদারদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই। ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকবার এ প্রকল্প স্থল পরিদর্শন করেছি এবং নির্মাণকাজের গুণমানের পাশাপাশি দ্রুত অগ্রগতিতে মুগ্ধ হয়েছি। এক বছর আগেও আমি প্রকল্প স্থল পরিদর্শন করেছিলাম। তখন শুধুমাত্র স্তম্ভগুলো দাঁড়িয়ে ছিল এবং সুপার স্ট্রাকচার আংশিকভাবে নির্মিত হয়েছিল। কিন্তু মাত্র এক বছরের মধ্যে অভাবনীয় অগ্রগতি হয়েছে, যা সত্যিই অবিশ্বাস্য।