১৫তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠল। বুধবার (১৬ এপ্রিল) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এই টুর্নামেন্ট চলবে ১৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় এবারের আসরে অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো – ইউল্যাব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, ইউল্যাবের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম জেনিলো, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তি










