ভালো মানের বইয়ের অভাবে গ্রামীণ পর্যায়ের পাঠাগারগুলো জৌলুস হারাতে বসেছে। পর্যাপ্ত বই না থাকা প্রত্যন্ত অঞ্চলের পাঠাগারগুলোর এখন প্রধান সমস্যা। সেই সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে রকমারি ডটকম।

এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের পাঁচশও বেশি পাঠাগারে বিশ হাজারের বেশি বই পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই প্রকল্প গ্রাম, চর, পাহাড়ি এলাকা, স্কুল ও মাদ্রাসার পাঠাগারগুলোতে বই পৌঁছে দেয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াবে।

রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, গত ১২ বছরে আমরা ৫ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।

কীভাবে বই দান করবেন?

আপনার দান করা বইগুলো নিচের ঠিকানায় পাঠিয়ে দিন: Rokomari Book Donation, 2/1/E Eden Center, Arambag, Motijheel, Dhaka।

বই পাঠানোর নির্দেশিকা ও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.rokomari.com/book-donation