জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বুধবার (২৬ মার্চ) জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের নির্দেশনায় নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে কৃষিবিদ ড. মোহাম্মদ আকিকুল ইসলাম আকিকের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলায় জুলাই-আগস্টে গণহত্যায় নিহত ১২টি পরিবারের বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের স্বাক্ষরিত সমবেদনা জ্ঞাপন সম্বলিত পত্র হস্তান্তর করা হয়।

এ টিমে অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার মিল্টন, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান বাদল, অধ্যাপক ড. মোজাম্মেল হক, কৃষিবিদ মো. আতিকুজ্জামান আকন্দ চঞ্চল, কৃষিবিদ মো. আতিকুর রহমান শাহিন ও কৃষিবিদ ড. শাখাওয়াত হোসেন সোহেল উপস্থিত ছিলেন।