বিসিএস প্রশাসন ক্যাডারের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সভাপতি ও কর ক্যাডারের আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারে সাবেক সচিব ও আলমগীর হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল (শনিবার) শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়। ব্যাচের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এ সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ বিসিএস ফোরামের ৪৮ সদস্যের নির্বাহী পর্ষদের অপর সদস্যরা হলেন, সহসভাপতি- মো. শাহ আলম, অধ্যাপক ডা. মো. আবু জাফর ও খন্দকার মাহফুজুল হক; যুগ্মসম্পাদক- মো. আবু সাঈদ জোয়ার্দার, মো. রফিকুল ইসলাম, মাহফুজুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, কোষাধ্যক্ষ এস এম মুরাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মো. শাহেনুর মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেক মল্লিক, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক ডা. সুনির্মল রায়; নির্বাহী সদস্যরা হলেন- স ম গোলাম কিবরিয়া, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ডা. সৈয়দ ইমামুল হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ ফারুক, আবু বকর সিদ্দিক, ড. মো. সহিদুল ইসলাম, অধ্যাপক ড. কাজী আতিকুজ্জামান, মো. আবু ইউসুফ মিয়া, রুজিনা সুলতানা, ড. জি এম ফারুক ডন, মনজু মান আরা বেগম, অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম মুন্না, মোহাম্মদ আতাউর রহমান, মো. মুনছুরুল আলম, মো. ওসমান ভূঁইয়া, মুস্তাকিম বিল্লাহ ফারুকী, মো. জসিম উদ্দিন, ড. আজিজ আহম্মদ ভূঞা, মো. আহসান হাবীব তপাদার, ফায়জুল হক, মোহাম্মদ মোস্তফা, ড. এ কে এম শামীম আলম, অধ্যাপক রিয়াজুল হাকিম বাবুল, মো. আফজাল হোসেন, অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, ড. মো. আবুল হোসেন, মো. আব্দুর রাজ্জাক, শাহীন আখতার, পুলক কান্তি বড়ুয়া, অধ্যাপক মো. হেমায়েত হোসেন, মাসুদা খানম, কে এম অহিদুল আলম, অধ্যাপক ডা. দীপল কৃষ্ণ অধিকারী, ওয়াহিদা আক্তার ও অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার।
বার্ষিক সাধারণ সভায় অধ্যাপক ডা. আনোয়ারুল করিমকে সভাপতি ও বিচার সার্ভিসের ফওজুল আজিমকে সাধারণ সম্পাদক করে ফোরামের সহযোগী সংগঠন ত্রয়োদশ বিসিএস ফাউন্ডেশনের কমিটিও গঠন করা হয়। ফাউন্ডেশনের অপর সদস্যগণ হলেন- সহসভাপতি মো. জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নাজমুল করিম, যুগ্মসম্পাদক মো. আব্দুল মোমিন, প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য স ম গোলাম কিবরিয়া, মো. আবু ইউসুফ মিয়া, ড. জি এম ফারুক ডন, স্থপতি মো. আনোয়ার হোসাইন, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মো. আলমগীর হোসেন।
পুনর্মিলনী উপলক্ষ্যে ফোরামের সদস্যদের কৃতিসন্তানদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।










