ফ্রান্সের একটি সংসদীয় কমিটি কিশোরদের ওপর টিকটকের প্রভাব নিয়ে তদন্ত চালানোর পর ফৌজদারি তদন্তের দাবি করেছে। দেশটির সমাজতান্ত্রিক দলের আইনপ্রণেতা আর্থার ডেলাপোর্ট জানান, ক্ষতিকর কনটেন্ট সম্পর্কিত তথ্য অজানা বলে টিকটক কর্মকর্তাদের দেয়া বক্তব্য মিথ্যা হতে পারে। তদন্ত কমিটি ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং ১৫-১৮ বছরের ব্যবহারকারীদের রাত ১০টা থেকে ভোর ৮টা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। এ বিষয়ে টিকটক এখনো মন্তব্য করেনি। এ বিষয়ে এখন তদন্ত শুরু হবে কিনা তা নির্ধারণ হবে আদালতে। খবর রয়টার্স
টিকটকের বিরুদ্ধে তদন্তের দাবি ফরাসি আইনপ্রণেতার
ফ্রান্সের একটি সংসদীয় কমিটি কিশোরদের ওপর টিকটকের প্রভাব নিয়ে তদন্ত চালানোর পর ফৌজদারি তদন্তের দাবি করেছে।










