নিউইয়র্ক টাইমসের হার্ড ফর্ক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়েন রোবলক্সের সিইও ডেভ বাসজুকি। মূলত প্ল্যাটফর্মের নতুন বয়স যাচাইকরণ পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। খবর টেকক্রাঞ্চ

রোবলক্সে মেসেজিং সুবিধা পেতে ব্যবহারকারীদের মুখের স্ক্যান জমা দিতে হবে। তবে কোম্পানির নিরাপত্তার চেয়ে প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়ার অভিযোগ তুললে তিনি বিরক্তি প্রকাশ করেন।

বাসজুকি জানান, রোবলক্স এরই মধ্যে এআই ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা বাড়াতে কাজ করছে। তিনি সাক্ষাৎকারে আরো বিস্তৃত আলোচনার আশা করেছিলেন।