রঙিন হেডফোন বাজারে এনেছে সনি। ডব্লিউএইচসিএইচ ৭২০এন ও ডব্লিউএইচসিএইচ ৫২০ মডেলের হেডফোনগুলো নতুন প্যাস্টেল শেডে বাজারে এসেছে। এছাড়া হলুদ রঙের ডব্লিউএইচসিএইচ ৫২০ মডেলের হেডফোনও পাওয়া যাচ্ছে। এর একটি এসপ্রেসো রঙের ভ্যারিয়েন্ট আছে কানাডায়। নতুন রঙের শেডগুলো হেডফোনকে আরো আধুনিক ও আকর্ষণীয় করে তুলেছে।

সনির দাবি, নতুন ডিজাইনটি ব্যবহারকারীদের জন্য স্টাইল ও ফাংশনের মিশ্রণ এনে দিয়েছে, যা তাদের প্রতিদিনের ব্যবহারকে আরো বেশি আনন্দদায়ক করে তুলবে।

ডব্লিউএইচসিএইচ ৭২০এন একটি ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন, যা সনির ভি ওয়ান প্রসেসর ব্যবহার করে সক্রিয় নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা দেয়। এর ৩০ মিমি ডায়নামিক ড্রাইভার থাকায় সাউণ্ড কোয়ালিটি উন্নত। ইয়ার কাপের ফিজিক্যাল বোতামগুলো দিয়ে প্লেব্যাক, ভলিউম ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং (এএনসি) কন্ট্রোল করা যায়। ব্যাটারি লাইফের ক্ষেত্রে, এএনসি ছাড়া হেডফোনগুলো ৫০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এএনসি চালু থাকলে ৩৫ ঘণ্টা চলে।

ডব্লিউএইচসিএইচ ৫২০ অন-ইয়ার ওয়্যারলেস হেডফোন, যার একটি কমপ্যাক্ট বিল্ড, অ্যাডজাস্টেবল হেডব্যান্ড ও নরম ইয়ার প্যাড রয়েছে। এতে ৩০ মিমি ড্রাইভার ও ডিএসইই প্রযুক্তিও রয়েছে। অডিও সেটিংস সনি হেডফোনস অ্যাপের মাধ্যমে কাস্টমাইজ করা যেতে পারে। ব্যাটারি লাইফ থাকছে ৫০ ঘণ্টা পর্যন্ত। এ হেডফোনও একসঙ্গে দুটি ডিভাইস সমর্থন করে।

ডব্লিউএইচসিএইচ ৭২০এন-এর দাম ১৪৯ ডলার ৯৯ সেন্ট। এটি গোলাপিসহ আগের যেকোনো রঙের সনি ইলেকট্রনিকস, অ্যামাজন ও অনুমোদিত খুচরা বিক্রেতাদের মাধ্যমে প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে।

ডব্লিউএইচসিএইচ ৫২০-এর দাম ৫৯ ডলার ৯৯ সেন্ট। এটি গোলাপি, হলুদ ও বিদ্যমান রঙের বিকল্পগুলোয় প্রি-অর্ডারের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তবে এসপ্রেসো ভ্যারিয়েন্টটি শুধু কানাডায় পাওয়া যাবে।