অ্যাটলাস নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে ওপেনএআই। ব্রাউজারটি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপির প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি ওপেনএআই ও গুগলের প্রতিযোগিতাকে আরো তীব্র করবে বলে মনে করছেন অনেকে। জানা যায়, এআই ব্রাউজার ব্যবহার করে নিজেদের ৮০ কোটি সাপ্তাহিক ব্যবহারকারীর কার্যকলাপের ওপর নজর রাখবে ওপেনএআই। বিশেষ করে ব্যবহারকারীরা কীভাবে ওয়েব ব্রাউজ করছেন ও কোনো তথ্য দেখছেন ইত্যাদি। ঐতিহ্যবাহী কিওয়ার্ড-ভিত্তিক সার্চের পরিবর্তে এআই-চালিত কথোপকথনভিত্তিক সার্চকে আরো জনপ্রিয় করতে পারে অ্যাটলাস। খবর রয়টার্স