ইনস্টাগ্রাম জানিয়েছে থ্রেডসে কোনো ধরনের বিজ্ঞাপন পরীক্ষা করা হচ্ছে না, এছাড়া এখনই বিজ্ঞাপন দেয়ার কোনো পরিকল্পনা নেই মেটা মালিকানাধীন প্লাটফর্মটির। সম্প্রতি কিছু ডেভেলপার ও কোড বিশ্লেষক অ্যাপের কোডে ‘বিজ্ঞাপন’ শব্দটি এবং স্পন্সরড আইটেমের ইঙ্গিত পাওয়ার কথা জানান। ডেভেলপার আলেসান্দ্রো প্যালুজ্জি এক্সে পোস্ট করে প্রশ্ন তোলেন, থ্রেডস কীভাবে স্পন্সর করা পোস্টটি প্রদর্শন করবে। তবে মেটার সিইও মার্ক জাকারবার্গ ও অন্যান্য কোম্পানির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, থ্রেডস প্রথমে তার ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর দিকে মনোনিবেশ এবং বিজ্ঞাপন প্রবর্তনের আগে অ্যাপটিকে উন্নত করতে কাজ করবে। খবর টেকক্রাঞ্চ
থ্রেডসে বিজ্ঞাপন পরীক্ষার কথা নাকচ করল ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম জানিয়েছে থ্রেডসে কোনো ধরনের বিজ্ঞাপন পরীক্ষা করা হচ্ছে না, এছাড়া এখনই বিজ্ঞাপন দেয়ার কোনো পরিকল্পনা নেই মেটা মালিকানাধীন প্লাটফর্মটির।










