ইউটিউব তাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ‘স্লিপ টাইম’ নামে নতুন একটি সুবিধা আনতে যাচ্ছে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী অ্যাপটিতে কতক্ষণ ধরে ভিডিও দেখবেন সে সময়টি সেট করা যাবে। অর্থাৎ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার আগে কতক্ষণ ভিডিও দেখা যাবে তার একটি সময়সীমা নির্ধারণ করা যাবে স্লিপ টাইমার দিয়ে। ইউটিউব-সংশ্লিষ্টরা বলছেন, অনেকে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। সময় সেট করে দিলে ভিডিও চলতে থাকা নিয়ে চিন্তা না করেই ঘুমিয়ে পড়তে পারবেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া