নতুন সেমি-ইন-ইয়ার ওয়্যারলেস ইয়ারবাডসের প্রি-অর্ডারের ঘোষণা দিয়েছে রেডমি। এরই মধ্যে রেডমি বাডস ৭এস পেতে চীনা খুচরা বিক্রি প্লাটফর্ম জেডি ডটকমে ক্লিক করছেন ক্রেতারা। গত বছর বাজারে এসেছিল রেডমি বাডস ৬এস, এবার এর উত্তরসূরি অফার করছে শীর্ষ মানের অ্যাকুস্টিক পারফরম্যান্স, নইস ক্যানসেলেশন ও স্মার্ট কানেক্টিভিটি ফিচার। সবকিছু সম্মিলিত হয়েছে একটি আর্গোনমিক ডিজাইনে। এছাড়া ৩২ ঘণ্টা ব্যাটারি লাইফকে গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। খবর গিজমোচায়না।

রেডমি বাডস ৭এসে রয়েছে ফ্ল্যাগশিপ-স্তরের ডুয়াল-ড্রাইভার অ্যাকুস্টিক আর্কিটেকচার, যা ১২ দশমিক ৪ মিমি টাইটানিয়াম-কোটেড ডায়নামিক ড্রাইভার এবং ৫ দশমিক ৫ মিমি মাইক্রো পিজিওইলেকট্রিক সিরামিক ইউনিট নিয়ে গঠিত। এটি উচ্চ ও ফুলবডি বেজসমৃদ্ধ আওয়াজ নিশ্চিত করবে বলে জানিয়েছে কোম্পানি। অতিরিক্ত পার্সোনালাইজেশনের সুযোগ রয়েছে এতে। ইয়ারবাডগুলো পাঁচটি ইকিউ প্রিসেট অফার করে এবং নেটইজ ক্লাউড মিউজিকের অফিশিয়াল হার্ডওয়্যার পার্টনার।

এ ইয়ারবাডসের সাউন্ডআইডি-ভিত্তিক অডিও পার্সোনালাইজেশন ফিচার ব্যবহারকারীর শ্রবণ পছন্দ বিশ্লেষণ করে সামঞ্জস্যপূর্ণ আউটপুট তৈরি করে। শ্রোতা যদি ভোকাল ক্ল্যারিটি বা গভীর বেজ পছন্দ করেন সিস্টেমটি এর সঙ্গে সংগতি বজায় রাখবে। স্প্যাশিয়াল অডিও সমর্থিত ডিভাইসটি শাওমির নিজস্ব এইচআরটিএফ অ্যালগরিদম চালিত, যা সিনেমা ও গেমিংয়ের জন্য আদর্শ ৩৬০-ডিগ্রি সারাউন্ড অভিজ্ঞতা দেবে।

ডুয়াল মাইক্রোফোনে সজ্জিত বাডস ৭এসে স্মার্ট অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন রয়েছে, যার মেজাজ নির্ধারণ হবে পরিবেশ ও শ্রোতা যেভাবে ইয়ারবাডগুলো পরছেন তার ওপর ভিত্তি করে। উইন্ড নয়েজ প্রতিরোধের রেটিং ৯ মি/সে পর্যন্ত, যা কল করার সময় পরিষ্কার শব্দ নিশ্চিত করে।

এ ইয়ারবাডস একক চার্জে সাড়ে ৬ ঘণ্টা প্লেব্যাক এবং কেসের সঙ্গে মোট ৩২ ঘণ্টা ব্যাটারি লাইফ অফার করে। ১০ মিনিট চার্জে ২ ঘণ্টা ব্যবহারের জন্য যথেষ্ট। অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল-ডিভাইস কানেক্টিভিটি, ফাস্ট পেয়ারিং, শাওমি ইয়ারবাডস অ্যাপের মাধ্যমে কাস্টমাইজেবল কন্ট্রোলস এবং আপগ্রেডেড ব্যাটারি লেভেল ইন্ডিকেটরসহ ক্লাউড লাইট ইফেক্ট ২.০ সুবিধা। স্নো হোয়াইট, লেক গ্রিন ও মিডনাইট ব্ল্যাক এ তিন শেডে বাজারে আসতে যাওয়া রেডমি বাডস ৭এস চীনে ১৯৯ ইউয়ান বা ২৭ ডলারে পাওয়া যাবে।