চলতি বছর জুনের শেষ নাগাদ চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১০ কোটির কাছাকাছি পৌঁছেছে, যা গত বছর ডিসেম্বরের চেয়ে ৭২ লাখ বেশি। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, চীনে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। অনলাইনে বিভিন্ন ধরনের বিনোদন বিকল্পের কারণে দেশটিতে তরুণ ও প্রবীণরা ইন্টারনেট ব্যবহার শুরু করেছে। চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে দেশটির প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইন্টারনেটে সংযুক্ত ছিল। সেই সঙ্গে নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের ৩৭ শতাংশের অধিক শর্টভিডিও নির্ভর অ্যাপগুলোয় আকৃষ্ট হয় বেশি। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট