জিপিটি ফোরও কিংবা ক্লডের মতো উন্নত এআই সিস্টেমকে যদি প্রশ্ন করা হয় যে ইংরেজি স্ট্রবেরি বানানে কয়টি ‘আর’ অক্ষর আছে, এআই বলবে দুটি। অথচ স্ট্রবেরি শব্দে ‘আর’ তিনবার দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) প্রকৃতপক্ষে মানুষের মতো টেক্সট পড়তে ও বুঝতে পারে না। তারা টেক্সটকে সংখ্যাসূচক কোডে রূপান্তরের মাধ্যমে প্রক্রিয়া ও প্রতিক্রিয়া তৈরি করতে সে কোডগুলো ব্যবহার করে। তাই অক্ষর গণনার মতো ভুলগুলো সংশোধন করা এআই মডেলগুলোর পক্ষে কঠিন। মডেলগুলো অসংখ্য ডাটা দ্রুত পরিচালনার জন্য ডিজাইন করা হলেও কখনো অপ্রত্যাশিত উপায়ে ব্যর্থ হয়। খবর টেকক্রাঞ্চ
‘স্ট্রবেরি’ বানান যে কারণে ভুল করছে এআই
জিপিটি ফোরও কিংবা ক্লডের মতো উন্নত এআই সিস্টেমকে যদি প্রশ্ন করা হয় যে ইংরেজি স্ট্রবেরি বানানে কয়টি ‘আর’ অক্ষর আছে, এআই বলবে দুটি।










