চারটি নতুন ফিচার চালু হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বিভাগে। মেটা মালিকানাধীন এ মেসেজিং প্লাটফর্মে যুক্ত হচ্ছে মিউজিক ট্র্যাক স্টিকার, কাস্টমাইজড লেআউট, ‘অ্যাড ইউরস’ ফিচার ও ফটো স্টিকার। ব্যবহারকারী এখন স্ট্যাটাসে গান যুক্ত করে অনুভূতি প্রকাশ এবং ছবি ও স্টিকার দিয়ে কোলাজ তৈরি করতে পারবেন। মেটা জানিয়েছে, সামনের কয়েক মাসে ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য ফিচারগুলো উন্মুক্ত করা হবে। এ হালনাগাদের ফলে স্ট্যাটাস আরো প্রাণবন্ত ও বৈচিত্র্যময় হবে বলে প্রত্যাশা করছেন ব্যবহারকারীরা। খবর ইন্ডিয়া টুডে