কলেজ ছাত্রছাত্রীদের জন্য দুই মাসের জন্য বিনামূল্যে চ্যাট জিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেনএআই। তবে এই সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্র ও কানাডার শিক্ষার্থীরাই পাবে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন ওপেনএআইয়ের নির্বাহী প্রধান স্যাম অল্টম্যান।

এক বিবৃতিতে ওপেনআই জানিয়েছে, এই কার্যক্রমে শিক্ষার্থীদের তালিকাভুক্তি নিশ্চিত করতে শেয়ার আইডি নামের একটি সিস্টেমের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। আগামী মে মাস পর্যন্ত বিনামূল্যে সেবা পাবে শিক্ষার্থীরা। তবে দুই মাস শেষ হওয়ার আগে পরিষেবা বাতিল না করা হলে সাবস্ক্রিপশনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। সেসময় মাসিক ২০ ডলার হারে স্বয়ংক্রিয়ভাবে চার্জ কাটবে চ্যাটজিপিটি প্লাস।

চ্যাটজিপিটি প্লাস বা পেইড সংস্করণে ব্যবহারকারীরা বেশ কিছু উন্নত ফিচারের সুবিধা পাচ্ছেন। এই সংস্করণে, চ্যাটিং, ফাইল আপলোড ও ইমেজ জেনারেশন এর বর্ধিত সীমা পাওয়া যায়, যা একটি আরো উন্নত এবং নিখুঁত ব্যবহার অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া, ভিডিও ও স্ক্রীন শেয়ারিং এর সাথে উন্নত ভয়েস মোডও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের আরো ইন্টারেক্টিভ এবং বাস্তবসম্মত যোগাযোগের সুযোগ দেয়। সেইসঙ্গে এই সংস্করণে নতুন জিপিটি ৪০ ও ০৩ মিনি মডেল অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আরও শক্তিশালী এবং সুনির্দিষ্ট উত্তর প্রদান করতে সক্ষম।

তবে শিক্ষার্থীদের চ্যাটজিপিটি ও অন্যান্য জেনারেটিভ এআই টুলের ব্যবহার ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কারণ টেক জায়ান্ট ও এআই ডেভেলপাররা ক্লাসরুমের জন্য প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগ করছে। উদাহরণস্বরূপ, গুগল তার চ্যাটবট জেমিনির একটি কিশোর-কিশোরীদের জন্য নির্দিষ্ট সংস্করণ প্রকাশ করেছে যা পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে সেবা দিয়েছে। চ্যাটবটটি প্রশাসক দ্বারা অনুমোদিত। গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশন অ্যাকাউন্টসহ সব শিক্ষার্থীরা এটি ব্যভহার করতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট