অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইসিমের তথ্য ডিজিটালি ব্যাকআপ নেয়ার নতুন ফিচার নিয়ে আসছে গুগল। বর্তমানে কল হিস্ট্রি, অ্যাপস, মেসেজ, কন্টাক্ট ও সেটিংস গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ রাখা যায় এবং ছবি-ভিডিও গুগল ফটোজে সংরক্ষিত হয়। তবে সিম কার্ডের জন্য সেটআপ ম্যানুয়ালি করতে হয়, যা অনেকের জন্য সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ। নতুন গুগল প্লে সার্ভিসেস অ্যাপে থাকা সফটওয়্যার কোডে সিম ব্যাকআপের ইঙ্গিতের কথা জানিয়েছেন টিস্টাররা। ফিচারটি ফোন পরিবর্তনকে আরো সুবিধাজনক করবে বলে ধারণা তাদের। খবর গিজচায়না