জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তাকে (জেনএআই) ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি বলে উল্লেখ করেছেন ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও বিশ্বের বৃহত্তম হেজ ফান্ড পরিচালনাকারী রে ডালিও। এআইয়ের বিভিন্ন দিক সম্পর্কে শিখতে মানুষকে পরামর্শ দিয়েছেন তিনি। কারণ এটি আগামী তিন-পাঁচ বছরের মধ্যে বিশ্বে বড় পরিবর্তন আনবে। তবে ডালিও এ অগ্রসর প্রযুক্তির চ্যালেঞ্জগুলোও তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, এআই অনেক কর্মক্ষেত্রের স্থান দখল করবে। এছাড়া যুদ্ধের একটি হাতিয়ারও হয়ে উঠতে পারে এআই। সামরিক বা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এআইয়ের অপব্যবহার বিপজ্জনক হতে পারে। খবর দ্য ন্যাশনাল নিউজ