ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেটা এআই অ্যাপে চ্যাটবটের সঙ্গে সন্তানদের আলাপচারিতা নিয়ন্ত্রণ ও চাইলে বন্ধ করতে পারবেন অভিভাবকরা। মেটা সম্প্রতি নতুন এক সুরক্ষা ব্যবস্থা চালু করছে। ফিচারটি চ্যাটবটের সঙ্গে শিশুদের অপ্রয়োজনীয় বা অনুপযুক্ত যোগাযোগ থেকে থেকে রক্ষা করতে তৈরি হয়েছে বলে জানিয়েছে মেটা। তবে সুবিধাটি শুধু ‘টিন অ্যাকাউন্ট’ অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য। মেটার তথ্যানুযায়ী পিতা-মাতা চাইলে শিশুদের সব অ্যাকাউন্টের চ্যাটবট অথবা নির্দিষ্ট কিছু এআই চরিত্র বন্ধ করতে পারবেন। পাশাপাশি সন্তানদের ডিজিটাল চ্যাটের দিকে নজর রাখতে ও সঠিক পরামর্শ দিতে অভিভাবকদের সাহায্যও করবে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। খবর দ্য গার্ডিয়ান