মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী কোপাইলটে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। নতুন আপগ্রেডে রয়েছে কোপাইলট ভিশন, কোপাইলট সার্চ ও কোপাইলট মেমরি। কোপাইলট ভিশন এখন স্মার্টফোনের ক্যামেরায় স্ক্যান করে যেকোনো বিষয় বিশ্লেষণ করতে সাহায্য করবে। কোপাইলট সার্চ গুগল সার্চের বিকল্প হিসেবে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করবে। কোপাইলট মেমরি ব্যবহারকারীর পছন্দ ও গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখবে। কোপাইলটকে আরো সক্রিয় ও স্মার্ট সহকারী হিসেবে গড়ে তুলতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর গিজচায়না
মাইক্রোসফটের কোপাইলটে যোগ হয়েছে নতুন ফিচার
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী কোপাইলটে নতুন ফিচার যুক্ত করা হয়েছে।










