জাপানের বৃহত্তম মিডিয়া কনগ্লোমারেট ‘কাডোকাওয়া’ কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সনি। এলডেন রিং ও সোলস সিরিজের নির্মাতা ফ্রমসফটওয়্যারের প্যারেন্ট কোম্পানি কাডোকাওয়া। বেশ অনেক দিন ধরে এ গ্রুপকে অধিগ্রহণের আলোচনায় রয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড সনি। এতদিন গুঞ্জন থাকলেও সম্প্রতি বিষয়টি সনির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিশ্বব্যাপী মিডিয়া শিল্প বড় একীভূতকরণ ও অধিগ্রহণের দিকে অগ্রসর হচ্ছে। ডিজনি, মাইক্রোসফ্ট ও সনির মতো বড় সংস্থাগুলো আরো শক্তিশালী হতে অন্য প্রতিষ্ঠানকে কিনে নিচ্ছে। খবর গেমর‍্যান্ট