চীনা ভিডিও গেম ‘ব্ল্যাক মিথ: উকং’ উন্মোচনের মাত্র ৮৩ ঘণ্টার মধ্যে এক কোটি কপি বিক্রির রেকর্ড গড়েছে। নির্মাতা প্রতিষ্ঠান গেম সায়েন্স এক্সে জানিয়েছে, গেমটি গত মঙ্গলবার উন্মোচনের পর শুক্রবার বিকালের মধ্যে এ লক্ষ্যমাত্রা পূরণ করেছে, যা গেমিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে দ্রুতগতিতে বিক্রির রেকর্ড। অ্যাকশনধর্মী গেমটি মূলত পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি। ডাটা ট্র্যাকার স্টিমডিবির তথ্যমতে, এর আগে দ্রুত জনপ্রিয় হওয়া সাইবারপাংক ও এল্ডেন রিংয়ের বিক্রিকেও ছাড়িয়ে গেছে ব্ল্যাক মিথ। খবর টাইমস অব ইন্ডিয়া
৮৩ ঘণ্টায় এক কোটি কপি বিক্রির রেকর্ড ‘ব্ল্যাক মিথে’র
চীনা ভিডিও গেম ‘ব্ল্যাক মিথ: উকং’ উন্মোচনের মাত্র ৮৩ ঘণ্টার মধ্যে এক কোটি কপি বিক্রির রেকর্ড গড়েছে।










