স্মার্টফোন স্ক্রিনের সুরক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে কর্নিং। নতুন গরিলা গ্লাস সিরামিক টেকনোলজি আগের যেকোনো সংস্করণের তুলনায় ১০ গুণ শক্তিশালী বলে দাবি কোম্পানিটির। পরীক্ষাগারে গ্লাসটি রুক্ষ পৃষ্ঠতলে ১ মিটার উচ্চতা থেকে ১০ বার ফেলার পরও ভাঙেনি। গুগল ও স্যামসাংয়ের মতো প্রথম সারির প্রযুক্তিপণ্য নির্মাতাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে স্ক্রিন হিসেবে কর্নিংয়ের গরিলা গ্লাস বহুল জনপ্রিয়। কোম্পানি বলছে, এ গ্লাসে বিশেষ সিরামিক ম্যাটেরিয়াল মিশ্রণ করা হয়েছে। ফলে এটি গরিলা গ্লাস ভিকটাস ২-এর মতো যেকোনো মডেলের তুলনায় বেশি টেকসই। তাদের মতে, গরিলা গ্লাসটি অমসৃণ, পাথুরে জাগায়ও সহজে ভাঙবে না। খবর গিজচায়না
কর্নিংয়ের গরিলা গ্লাস সিরামিক: অমসৃণ পৃষ্ঠেও সহজে ভাঙবে না স্ক্রিন
স্মার্টফোন স্ক্রিনের সুরক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে কর্নিং।










