চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই চলতি বছরের শুরুর দিকে ডিপ রিসার্চ নামে একটি নতুন ফিচার উন্মোচন করে। ফিচারটি ইন্টারনেটে জটিল কাজের জন্য বহু ধাপের গবেষণা পরিচালনা করতে সক্ষম। এখন পর্যন্ত এ সুবিধা শুধু প্লাস ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল। তবে সম্প্রতি কোম্পানিটির প্রযুক্তিবিষয়ক কর্মী ইসা ফুলফোর্ড নিশ্চিত করেছেন যে ডিপ রিসার্চ শিগগিরই ফ্রি ব্যবহারকারীদের জন্যও আসছে। ওপেনএআই বলছে, টুলটি দ্রুত সময় শত শত অনলাইন উৎস খুঁজে বের করতে, বিশ্লেষণ ও সমন্বয় করতে সহায়ক। এটি গবেষণা বিশ্লেষকের দক্ষতা ও নির্ভুলতা অনুকরণ করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। অ্যান্ড্রয়েড হেডলাইনস