ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ‘হাইপ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে। এখন থেকে দর্শকরা একজন নতুন কনটেন্ট ক্রিয়েটরকে তার ভিডিও প্রচারে সাহায্য করতে পারবেন। ভিডিওর লাইক বাটনের নিচে হাইপ বাটনে ক্লিক করে ক্রিয়েটরদের সমর্থন জানানো যাবে। ইউটিউব জানিয়েছে, বেশিসংখ্যক দর্শক একটি ভিডিওকে হাইপ করলে তা শীর্ষ হাইপ করা ভিডিওর তালিকায় ওপরে চলে যাবে, যা ওই ভিডিওকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছতে সাহায্য করতে পারে। তবে এ সুবিধা শুধু তারাই পাবেন যাদের সাবস্ক্রাইবার পাঁচ লাখের কম। খবর টেকক্রাঞ্চ