চলতি সপ্তাহে কল অব ডিউটি (কড) ​​সিরিজের পরবর্তী গেম ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস সিক্সে’র একটি সিনেমাটিক ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারের একটি অংশে জম্বিদের দ্বারা চালিত একটি ছোট অবস্থান দৃশ্যত হয়েছে। গেম কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন গেমটিতে একটি জম্বি মোড বা পোস্ট-অ্যাপোক্যালিপটিক থিমের ওপর ফোকাস করা হয়েছে, যেখানে জম্বিদের বড় দলগুলোর মুখোমুখি হয়ে খেলোয়াড়দের লড়াই করতে হতে পারে। গেমটি ২৫ অক্টোবর রিলিজ হতে যাচ্ছে। এটি প্লেস্টেশন ফোর ও ফাইভ, এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস, এক্সবক্স ওয়ান এবং উইন্ডোজ পিসিতে খেলা যাবে। খবর এনগ্যাজেট