তরুণ গ্রাহকদের চাহিদা বিবেচনায় নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ওয়াই১৮ মডেলের এ স্মার্টফোন শিগগিরই দেশের বাজারে প্রবেশ করবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

ভিভো ওয়াই১৮ মডেলে ৬ দশমিক ৫৬ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য স্মার্টফোনটির ডিসপ্লেতে ৮৪০ নিটস পিক ব্রাইটনেস দেয়া হয়েছে। কোম্পানির দাবি সাশ্রয়ী মূল্যে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অভিজ্ঞতাও পাবেন ব্যবহারকারীরা।

স্টোরেজ হিসেবে ১২৮ জিবি রম ও ৬ জিবি র‍্যাম রয়েছে স্মার্টফোনটিতে। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী আরো ৬ জিবি র‍্যাম বাড়াতে পারবে। স্টোরেজের পাশাপাশি ছবি তোলার জন্য ভিভো ওয়াই১৮ এ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ও সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে।

ভিভো ওয়াই১৮-তে থাকছে মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসর এবং এর অপারেটিং সিস্টেমে থাকছে ফানটাচ ওএস১৪। আপডেটেড অ্যান্ড্রয়েড ১৪-সমৃদ্ধ ফানটাচ ওএস১৪ শিক্ষার্থীদের কাজকে আরো সহজ করবে। ভিভো ওয়াই১৮-এর ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। বিজ্ঞপ্তি