জনপ্রিয় তিনটি মডেলের মনিটরের দাম কমিয়ে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মডেলগুলো হলো এসিসি ব্র্যান্ডের ডব্লিউডিএফ১৩সি২২আই, সিনেক্সা ব্র্যান্ডের ডব্লিউডি২৩৮আই১১ ও সিনেডি ব্র্যান্ডের ডব্লিউডি২৭জিআই০৬। এটি কোনো সীমিত সময়ের অফার নয়, বরং এখন থেকেই নতুন সাশ্রয়ী দামে মনিটরগুলো ওয়ালটনের প্লাজা, অনুমোদিত ডিলার আউটলেট ও অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘প্রাণবন্ত ভিজুয়াল, স্টাইলিশ ডিজাইন ও ব্যবহারবান্ধব ফিচারে সমৃদ্ধ ওয়ালটনের মনিটরগুলো অফিশিয়াল কাজ, অনলাইন ক্লাস, প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন ও গেমিং পারফরম্যান্সের জন্য হয়ে উঠতে পারে একটি নির্ভরযোগ্য প্রযুক্তিসঙ্গী।’
এসিসি ব্র্যান্ডের ডব্লিউডিএফ১৩সি২২আই মডেলটি বর্তমানে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯৯৫ টাকায়, যা আগে ছিল ৯ হাজার ২৫০ টাকা। এ মনিটরে রয়েছে ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৫ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট ও ৮৫ শতাংশ এনটিএসসি কালার গ্যামট। লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি টেকনোলজি চোখের আরাম নিশ্চিত করে।
সিনেক্সা ব্র্যান্ডের ডব্লিউডি২৩৮আই১১ মডেলটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৭৫০ টাকা, যা পূর্বে ছিল ১৭ হাজার ৭৫০ টাকা। ২৩ দশমিক ৮ ইঞ্চির আইপিএস প্যানেলের এ মনিটরে রয়েছে ৭৫ হার্জ রিফ্রেশ রেট, এইচডিআর ও ফ্রিসিঙ্ক সাপোর্ট ও বিল্ট-ইন স্পিকার। সিনেডি ডব্লিউডি২৭জিআই০৬ মডেলের হাই পারফরম্যান্স গেমিং মনিটরটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৭৫০ টাকা, যা পূর্বে ছিল ৩৩ হাজার ৭৫০ টাকা। ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস ডিসপ্লে-সমৃদ্ধ মনিটরটিতে রয়েছে ১৬৫ হার্জ (ডিপি) ও ১৪৪ হার্জ (এইচডিএমআই) রিফ্রেশ রেট, ১ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং এনটিএসসি ৯৩ শতাংশ ও অ্যাডব আরজিবি ৯৫ শতাংশ কালার গ্যামট। —বিজ্ঞপ্তি










