টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো নতুন কিছু ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। গত বুধবারের হালনাগাদের পর চালু হওয়া ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন অন্য অ্যাকাউন্টের পাবলিক রিল ও পোস্ট নিজের প্রোফাইলে পুনরায় পোস্ট করতে পারবেন। শেয়ার করা পোস্টগুলো একটি নির্দিষ্ট ‘রিপোস্ট’ ট্যাবে সংরক্ষিত থাকবে। ইনস্টাগ্রামে এতদিন পর্যন্ত অন্যের কনটেন্ট শুধু স্টোরি বিভাগেই শেয়ার করা যেত। পাশাপাশি প্লাটফর্মটিতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে একটি লোকেশন-শেয়ারিং ম্যাপ। ফিচারটি প্রাইভেট মেসেজে থাকবে এবং ওই স্থান থেকে পোস্ট করা কনটেন্টও তুলে ধরবে। খবর দ্য ভার্জ