অ্যাপলের ভিশন প্রো সাফল্যের পর নতুন ফিচার ও আপগ্রেড নিয়ে একাধিক আইপ্যাড আনতে যাচ্ছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অ্যাপলের তথ্যানুযায়ী, আগামী ৭ মে স্পেশাল অ্যাপল ইভেন্টে আইপ্যাডের নতুন লাইনআপটি উন্মোচন করা হবে। বাজার বিশ্লেষকদের মতে, আসন্ন আইপ্যাড প্রো মডেলে অ্যাপলের তৈরি নতুন এম থ্রি চিপ ব্যবহার করা হবে। যাতে নতুন ওএলইডি ডিসপ্লেসহ ডিজাইন আপগ্রেড থাকবে। এছাড়া আইপ্যাড প্রোর চার্জিং প্রযুক্তিতে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য যুক্ত হতে পারে অ্যাপলের ম্যাগসেফ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
নতুন একাধিক আইপ্যাড আনছে অ্যাপল
অ্যাপলের ভিশন প্রো সাফল্যের পর নতুন ফিচার ও আপগ্রেড নিয়ে একাধিক আইপ্যাড আনতে যাচ্ছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।










