এক্সএআইয়ের অধীনে ২০২৫ সালের শেষ নাগাদ একটি সুপার কম্পিউটার তৈরির কথা ভাবছেন ইলোন মাস্ক। সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তার ভাষ্যমতে, ভবিষ্যতে সহজে গ্রকের উন্নয়ন করা যাবে। ইলোন মাস্ক প্রথম থেকে এ সুপার কম্পিউটারকে গিগাফ্যাক্টরি অব কম্পিউট বলে আখ্যা দিয়ে আসছেন। এখানে এনভিডিয়ার এইচ১০০ গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করা হবে এবং কয়েক কোটি ডলার ব্যয় হবে। এর আগে দেয়া এক বিবৃতিতে মাস্ক জানিয়েছিলেন, গ্রকের তৃতীয় প্রজন্মের উন্নয়নে এক লাখের বেশি চিপসেটের প্রয়োজন হবে। এনগ্যাজেট
গ্রকের উন্নয়নে সুপার কম্পিউটার তৈরির কথা ভাবছেন মাস্ক
এক্সএআইয়ের অধীনে ২০২৫ সালের শেষ নাগাদ একটি সুপার কম্পিউটার তৈরির কথা ভাবছেন ইলোন মাস্ক।










