বেশকিছু নতুন সুবিধা আনছে মেটার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ব্যবহারকারীরা প্রোফাইলে থাকা ছবিগুলো নিজের পছন্দমতো সাজাতে পারবে অর্থাৎ পোস্ট যেকোনো স্থানে সরিয়ে নেয়া যাবে। আগে পোস্টগুলো সময় অনুসারে সাজানো থাকত। এছাড়া চাইলে ব্যবহারকারীরা নীরবে পোস্ট করতে পারবে, অর্থাৎ ছবি বা ভিডিও ফলোয়ারদের ফিডে যাবে না, শুধু নিজের প্রোফাইলেই থাকবে। একই সঙ্গে স্পটিফাই থেকে গান শেয়ারও করা যাবে ইনস্টাগ্রাম নোটসে। খবর টেকক্রাঞ্চ
পছন্দমতো পোস্ট সাজানো যাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে
বেশকিছু নতুন সুবিধা আনছে মেটার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম।










