সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটক ও এর প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মামলায় অভিযোগ করা হয়, কম বয়সী আমেরিকানদের তথ্য সংগ্রহ করার মাধ্যমে টিকটক চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট ভঙ্গ করেছে। এ আইনে উল্লেখ আছে, ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে বাবা-মায়ের সম্মতি নিতে হবে। তাৎক্ষণিক মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক। খবর ওয়াশিংটন পোস্ট