এক সপ্তাহের মধ্যে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ ছেড়েছেন চারজন শীর্ষ গবেষক। তাদের মধ্যে জিয়ান ঝাং অ্যাপলের রোবোটিকস গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি এখন মেটার রিয়েলিটি ল্যাবসের অধীনে রোবোটিকস স্টুডিওতে যোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি। অ্যাপলে ঝাংয়ের দল মূলত রোবোটিকস অটোমেশন ও একাডেমিক গবেষণায় কাজ করছিল। এর আগে চলতি বছর তার সহকর্মী মারিও স্রৌজি অ্যাপল ছাড়েন। অন্য দুই গবেষক যোগ দিয়েছেন ওপেনএআই ও অ্যানথ্রপিকে। খবর ম্যাক রিউমর