বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে এক সময়ের বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা ইন্টেল। নতুন সিইও লিপ-বু ট্যানের নেতৃত্বে কোম্পানিটি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। কোম্পানিসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খরচ কমাতে এবং অতিরিক্ত জনবল ও প্রকল্প সামলাতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ২০২৪ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার, যা ২০২৫ সালের মধ্যে কমে প্রায় ৭৫ হাজারে নেমে আসবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড ও কোস্টারিকায় ছাঁটাই ও হাজার কোটি ডলারের প্রকল্প বাতিল শুরু হয়েছে। খবর নিউজ এইটিন
ইন্টেলে ২৪ হাজার কর্মী ছাঁটাই, বাতিল হচ্ছে বড় প্রকল্প
বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে এক সময়ের বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা ইন্টেল। নতুন সিইও লিপ-বু ট্যানের নেতৃত্বে কোম্পানিটি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।










