যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠস্বরের ডিপফেক কল প্রেরণের অভিযোগে শাস্তির মুখে পড়েছে দেশটির একটি টেলিকম অপরাটের। লিঙ্গো টেলিকম নামের প্রতিষ্ঠানটিকে ১০ লাখ ডলার জরিমানা করেছে মার্কিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। খবর এনগ্যাজেট।
চলতি বছরের জানুয়ারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি করা ভুয়া কলের ঘটনাটি ঘটে। কলটির মাধ্যমে বাইডেনের কণ্ঠে ভোটারদের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানানো হয়। এর মাধ্যমে পার্টিগুলো তাদের প্রার্থী নির্বাচন করে। ওই কলের মাধ্যমে ভুলভাবে ধারণা দেয়া হয়, নিবন্ধিত ডেমোক্র্যাটরা রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনে ভোট দিতে পারেন। তবে যারা ওই নির্বাচনে ভোট দেবেন, তারা নভেম্বরের সাধারণ নির্বাচনে ভোট দেয়ার অযোগ্য হবেন।
এফসিসি এ ঘটনায় রাজনৈতিক পরামর্শদাতা স্টিভ ক্রেমারের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। তার বিরুদ্ধে ৬০ কোটি ডলার জরিমানারও প্রস্তাব করেছে সংস্থাটি।










