অনলাইনভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়াই হলো ফিশিং। সাইবার অপরাধীরা ই-মেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে কাজটি করে। ফিশিং অ্যাটাকের ক্ষেত্রে আক্রমণকারীরা টার্গেটকে তাদের ইউজারনেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার অথবা ব্যাংকিং-সংক্রান্ত তথ্য প্রদানের জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে। টেলিফোন বা অডিও ব্যবহারের মাধ্যমে ফিশিং করাকে ভিশিং বা অডিও ফিশিং বলে, যেমন ফোন করে ই-মেইল বা ওয়েবসাইটের তথ্য আপডেট করার অনুরোধ করা, লটারি জয়ের সংবাদ জানিয়ে তথ্য সংগ্রহ করা। খবর ˆটরানোভা সিকিউরিটি