নতুন ডিজাইন ও লাইভ ট্রান্সলেশন ফিচারসহ আইওএস ২৬ উন্মুক্ত করেছে অ্যাপল। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) কোম্পানিটি নিজেদের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটি উন্মোচন করে। আইওএস ১৮-এর পর ১৯-এর বদলে এবার গাড়ি নির্মাতাদের মতো ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলিয়ে নামকরণ করেছে অ্যাপল। নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইনযুক্ত হালনাগাদে লক স্ক্রিনে এখন সময় দেখা যাবে আড়াআড়িভাবে, সাফারিতে ট্যাব বার ভেসে থাকবে কনটেন্টের ওপরে, আর ক্যামেরা অ্যাপে হিডেন কন্ট্রোলসহ থাকছে পরিপাটি লুক। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো লাইভ ট্রান্সলেশন, যা কল, টেক্সট ও ফেসটাইমে রিয়েল-টাইম অনুবাদ করতে সক্ষম। খবর গিজচায়না