নতুন একটি ফিচার পরীক্ষা করছে মেটা মালিকানাধীন প্লাটফর্ম ইনস্টাগ্রাম। শিগগিরই ব্যবহারকারীর পছন্দ ও অপছন্দের কথা মাথায় রেখে রিলস দেখাবে অ্যাপটি। অর্থাৎ ব্যবহারকারী যে ধরনের কনটেন্ট বা বিষয়বস্তু রিলসে দেখতে চান, তা বেছে নিতে পারবেন। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, ‘আমরা ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার পরীক্ষা করছি। আপনি নিজের পছন্দ বা আগ্রহ অনুযায়ী অ্যালগরিদম টিউন (সাজানো) করতে পারবেন। যেসব বিষয়ে আগ্রহ আছে, সেগুলো যোগ করতে পারবেন। যেগুলো পছন্দ নয়, সেগুলো সরিয়ে ফেলতে পারবেন।’ প্রথমে ফিচারটি রিলসে চালু হবে। তারপর এক্সপ্লোর বিভাগেও আনার পরিকল্পনা রয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি
ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী রিলস দেখাবে ইনস্টাগ্রাম
নতুন একটি ফিচার পরীক্ষা করছে মেটা মালিকানাধীন প্লাটফর্ম ইনস্টাগ্রাম।









