কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বকে দ্রুতই একটি ঐক্যবদ্ধ নীতিমালায় পৌঁছতে হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার প্রধান ডোরিন বগদান-মার্টিন। তিনি সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ‘এআই মানবজাতির উপকারে আসতে পারে অবশ্যই, তবে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে বৈষম্য ও ঝুঁকি আরো বাড়বে।’ তিনি আরো জানান, বিশ্বের প্রায় ৮৫ শতাংশ দেশে এখনো কোনো এআই নীতিমালা নেই। তাই এআই প্রযুক্তির বিকাশ, ব্যবহার ও প্রভাব নিয়ন্ত্রণে বৈশ্বিক নীতিমালা ও মানদণ্ড তৈরি এবং বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন তিনি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে