চ্যাটজিপিটির সঙ্গে ব্যক্তিগত আলাপ এখনো আইনত গোপনীয়তার আওতায় পড়ে না বলে জানিয়েছেন ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান। সম্প্রতি একটি পডকাস্টে তিনি জানান, অনেক তরুণ চ্যাটজিপিটিকে থেরাপিস্ট বা লাইফ কোচ হিসেবে ব্যবহার করেন এবং অনেক সময় গভীর ব্যক্তিগত সমস্যা শেয়ার করেন। তবে ডাক্তার, আইনজীবী বা থেরাপিস্টের কাছে তাদের কথোপকথন আইনি সুরক্ষায় থাকলেও এআই চ্যাটবটে তা নেই। আদালতের নির্দেশ থাকলে ওপেনএআই এসব আলাপ প্রকাশ করতে বাধ্য হবে। এটি ব্যবহারকারীদের জন্য গোপনীয়তা নিয়ে বড় উদ্বেগ সৃষ্টি করেছে। খবর টেকক্রাঞ্চ