সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের সাবেক সিইও লিন্ডা ইয়াকারিনো হেলথটেক স্টার্টআপ ইমেড পপুলেশন হেলথের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। দীর্ঘদিন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন খাতে কাজ করার পর ইয়াকারিনো এক্সে যোগ দেন এবং প্রযুক্তিজগতে পরিচিতি পান। ইমেড বলেছে, স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা না থাকলেও তার কৌশলগত অংশীদারত্ব তৈরির দক্ষতা তাদের কাছে গুরুত্বপূর্ণ। আগে ইমেড কভিড-১৯ টেস্টের জন্য ডিজিটাল গাইডলাইন সরবরাহ করত। ইয়াকারিনো বলেছেন, ইমেড বৈপ্লবিক সেবা দিয়ে বিশ্ব স্বাস্থ্য খাতকে নতুনভাবে গড়ে তুলতে চায়। খবর টেকক্রাঞ্চ