ভারতে এশিয়ার সবচেয়ে বড় ডাটা সেন্টার গড়ে তুলছে গুগল। প্রকল্পটিতে প্রায় ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রযুক্তি জায়ান্টটি। ভারতীয় সরকারের তথ্যানুযায়ী, দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যে ১ গিগাওয়াট ক্ষমতার বিশাল আকারের ডাটা সেন্টার ও বিদ্যুৎ অবকাঠামো তৈরি করতে যাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। বিদ্যুৎ চাহিদা পূরণে ২০০ কোটি ডলার ব্যয়ে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পও বাস্তবায়ন করা হবে। উদ্যোগটি ভারতের দক্ষিণাঞ্চলে ইন্টারনেট, ক্লাউড প্রযুক্তি, তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন বা পরিবর্তন আসবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। খবর ইন্ডিয়া টুডে