এশিয়ার বাজারে জেনারেটিভ এআই প্রযুক্তির বিস্তারে কাজ করছে মাইক্রোসফট। এর অংশ হিসেবে চার বছরে মালয়েশিয়ায় ২২০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এর মাধ্যমে দেশটিতে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ঘটানো হবে। এটি ৩২ বছরের ইতিহাসে মাইক্রোসফটের সবচেয়ে বড় বিনিয়োগ। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, দুই লাখ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দেশটির ডেভেলপারদের কার্যক্রম বাড়াতে সহায়তা করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। রয়টার্স
মালয়েশিয়ার ক্লাউড ও এআই খাতে বিনিয়োগ করবে মাইক্রোসফট
এশিয়ার বাজারে জেনারেটিভ এআই প্রযুক্তির বিস্তারে কাজ করছে মাইক্রোসফট। এর অংশ হিসেবে চার বছরে মালয়েশিয়ায় ২২০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।








