সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স একটি ভিডিও কনফারেন্সিং ফিচার তৈরির কথা জানিয়েছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, এটি জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমসের মতো প্রতিষ্ঠিত পরিষেবার সঙ্গে প্রতিযোগিতা করবে। ভিডিও কনফারেন্সিংয়ে প্রবেশ করে এক্স নিজেকে একটি বহুবিধ প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করছে, যা বিভিন্ন ফিচার একত্রিত করতে সক্ষম হতে পারে। এটি চাকরির তালিকা, পেমেন্ট ও ভিডিও যোগাযোগের মতো বিশেষায়িত সেবা দিতে কাজ করছে। খবর টেকক্রাঞ্চ