থ্রেডস একটি নতুন ফিচার চালু করেছে, যেখানে ব্যবহারকারীর পোস্টের ওপরে ট্রেন্ডিং বিষয়গুলো দেখা যাবে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘যুক্তরাষ্ট্রে এ অ্যাপ ব্যবহারকারীরা পোস্টের ওপর একটি লেবেল দেখতে পাবেন, যা সাম্প্রতিক সময়ের ট্রেন্ডিং বিষয়গুলো হাইলাইট করবে। ওই বিষয়ের সঙ্গে সম্পর্কিত আরো পোস্ট দেখতে সেই লেবেলে ট্যাপ করতে হবে।’ এছাড়া থ্রেডস আইওএসে সীমিত সংখ্যক ব্যবহারকারীর মধ্যে মাল্টি-ফিড পরীক্ষা করছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ