ওপেনএআই তাদের জেনারেটিভ এআই সফটওয়্যারকে প্রশিক্ষণ দিতে অনুমতি বা অর্থ প্রদান ছাড়াই কিছু ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপশন ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের এক ইউটিউব ব্যবহারকারী ডেভিড মিলেট। তিনি অন্যান্য ইউটিউবার ও কনটেন্ট নির্মাতার পক্ষ থেকে মামলাটি করেন বলে জানান। এছাড়া সাম্প্রতিক সময় লেখক, গায়ক ও অভিনেতাদের মতো অনেকেই একই কারণে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করছে। তাদের দাবি, কোম্পানিটি অনুমতি ছাড়াই শিল্পীদের কাজ ব্যবহার করছে। খবর টেকক্রাঞ্চ