অ্যাপলের ম্যাকওএস, আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ পিসির মতো বিভিন্ন প্লাটফর্মের জন্য নতুন উইন্ডোজ অ্যাপ চালু করেছে মাইক্রোসফট। এটি উইন্ডোজ ৩৬৫, অ্যাজুর ভার্চুয়াল ডেস্কটপ ও রিমোট ডেস্কটপের মতো উৎস থেকে উইন্ডোজ স্ট্রিম করার সুযোগ দেবে। অ্যাপটির মধ্যে রয়েছে একটি কাস্টমাইজেবল হোমস্ক্রিন, মাল্টি-মনিটর সাপোর্ট ও ইউএসবি রিডিরেকশন, যা ওয়েবক্যাম ও প্রিন্টারের মতো ডিভাইস ক্লাউড কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করতে সহায়ক। নতুন উইন্ডোজ অ্যাপটি মূলত কাজ ও স্কুলসংশ্লিষ্ট মাইক্রোসফট অ্যাকাউন্টের জন্য ডিজাইন করা হয়েছে। দ্য ভার্জ
আইফোন, ম্যাক ও অ্যান্ড্রয়েডের জন্য মাইক্রোসফটের উইন্ডোজ অ্যাপ
অ্যাপলের ম্যাকওএস, আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ পিসির মতো বিভিন্ন প্লাটফর্মের জন্য নতুন উইন্ডোজ অ্যাপ চালু করেছে মাইক্রোসফট।










