নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চালু করছে যুক্তরাষ্ট্র সরকার। আগামী মাসে ‘এআই ডট জিওভি’ (AI.gov) নামের প্লাটফর্মটি উন্মুক্ত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ফোরওফোর মিডিয়ার তথ্যানুযায়ী, এটি তৈরি করছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা টেকনোলজি ট্রান্সফরমেশন সার্ভিসেস (টিটিএস), যার নেতৃত্বে আছেন টেসলার সাবেক প্রকৌশলী থমাস শেড। প্লাটফর্মটিতে থাকবে একটি চ্যাটবট, ওয়েবসাইট এবং এপিআই, যার মাধ্যমে সরকারি সংস্থাগুলো ওপেনএআই, গুগল ও মেটার মতো বড় এআই মডেল ব্যবহার করতে পারবে। খবর দ্য ভার্জ