যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যে টিকটকের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা চলমান এবং তিনি শির প্রতি শ্রদ্ধাশীল।
এশিয়া সফরের অংশ হিসেবে এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শির বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ট্রাম্প আরো বলেন, দুই পক্ষই সম্ভবত চুক্তিটি সম্পন্ন করবে। খবর রয়টার্স










